শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব

এস.এম আকাশ: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য উপহার হিসেবে এসব আশ্রয়স্থল করে দিচ্ছেন। এই কাজ বাস্তবায়নে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে যাচ্ছেন।

[৩] শনিবার (২ জানুয়ারি) সকাল থেকে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় চলমান নির্মানাধীন এই ঘর পরিদর্শনকালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোঃ মাহবুব হোসেন একথা বলেন।

[৪] এসময় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুরের মানবিক জেলা প্রশাসক অতুল সরকার, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা মনোয়ার।

[৫] জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বাংলাদেশ সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় এবার ফরিদপুরের ১৪৭০ গৃহহীন পরিবারের অভাব দুর হবে। ঘরের অভাব দূর হওয়ায় তাদের চোখে মুখে হাসি ফুটেছে ।

[৬] মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ফরিদপুরের নয়টি উপজেলাতে ১ হাজার ৪৭০টি বাস্তুহারা পরিবারকে সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেই এসব ঘর জমিসহ সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। উপকারভোগীদের এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৭] মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব ঘর করতে সবমিলিয়ে খরচ হচ্ছে প্রায় ২৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭৫ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।

[৮] জেলা প্রশাসক জানান, উপকারভোগীদের মাঝে এই ঘর প্রাপ্তির খবরে যেই আনন্দের ঝিলিক দেখতে পেয়েছি, সেই আনন্দাশ্রু আমাদের আগামীর পথচলার প্রেরণা হয়ে থাকবে। এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়