শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার সিটি ও ম্যানইউর থমকে থাকা ম্যাচ জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত থাকার কারণে প্রিমিয়ার লিগে ছেড়ে আসা ম্যাচ এবার খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

[৩] কোভিড মহামারীর কারণে গত মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতা শেষ হয় অগাস্টে। ম্যানচেস্টারের দল দুটি প্রতিযোগিতার নকআউট পর্বে খেলায় প্রিমিয়ার লিগে তাদের প্রথম রাউন্ডের খেলা স্থগিত রাখা হয়। সেপ্টম্বরের সেই ম্যাচ জানুয়ারিতে খেলবে তারা।

[৪] লিগ কতৃপক্ষ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জানায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড আগামী ১২ জানুয়ারি খেলবে বার্নলির মাঠে। ২০ জানুয়ারি ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

[৫] ঠাসা সূচির মধ্যেই পড়েছে তাদের ম্যাচ। আগামী ৬ জানুয়ারি লিগ কাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্ব›দ্বী। ওই সপ্তাহের শেষ দিকে তারা শুরু করবে এফএ কাপের লড়াই। দলে করোনাভাইরাস হানা দেওয়ায় গত সোমবার (২৮ ডিসেম্বর) এভারটনের বিপক্ষে সিটির লিগ ম্যাচটি স্থগিত হয়ে যায়। ফলে সিটির হাতে এখন দুটি ম্যাচ। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে পেপ গার্দিওলার দলটি।

[৬] আগামী রোববার (৩ জানুয়ারি) তাদের প্রতিপক্ষ চেলসি। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া ইউনাইটেড শনিবার ঘরের মাঠে খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। - গোল ডটকম / বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়