শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূমিকম্পে দুর্গতদের জন্য হোটেল খুলে দিলেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের ফুটবলার

স্পোর্টস ডেস্ক : [২] ক্রোয়েশিয়ায় সম্প্রতি বড়সড় ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্রোয়েশিয়ার পেট্রিনজা শহর। পেট্রিনজা শহরের অর্ধেক ভয়াবহ ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

[৩] দেশের এমন ভয়াবহ বিপর্যয়ে এগিয়ে এসেছেন ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দলের তারকা ডেজান লোভরেন। ভূমিকম্পে দুর্গতদের আশ্রয়স্থল হিসেবে নোভালজায় নিজের হোটেল খুলে দিয়েছেন লিভারপুলের সাবেক এই ফুটবলার। রাশিয়ার ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গে খেলা এই সেন্টার-ব্যাক এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার হোটেলকে ভূমিকম্প দুর্গতদের অস্থায়ী শিবির বানানোর কথা ঘোষণা করেছেন।

[৪] লোভরেন জানিয়েছেন, পেট্রিনজার প্রিয় নাগরিকেরা। নোভালজায় আমি আমার হোটেলে ভূমিকম্পে বিপদগ্রস্থ ১৬টি পরিবারের থাকার বন্দোবস্ত করেছি। কেউ অস্থায়ীভাবে আমার হোটেলে আশ্রয় নিতে চাইলে আমার টিমের সঙ্গে যোগাযোগ করুন। লোভরেনকে এব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের আরেক তারকা মাতেও কোভাচিচ।

[৫] ক্রোয়েশিয়ার জাগ্রেব শহরের ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এই ভূমিকম্পের এপিসেন্টার। এর আগে সোমবার এই অঞ্চলে প্রথমবার ভূমিকম্প হয়। এরপর মঙ্গলবার কেঁপে ওঠে গোটা ক্রোয়েশিয়া। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া-হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ায় দক্ষিণাংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। - দ্য সান / ঢাকাটাইসম

  • সর্বশেষ