শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট : দেশটিতে নারী যাত্রীদের সেবার জন্য ৫০ জন বিমানবালা নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। নিয়োগকৃতরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করবেন। সৌদি গেজেট জানিয়েছে, প্রথম ধাপে নারী বিমানবালারা জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজে যোগ দেবেন।

সম্প্রতি এক ঘোষণায় সৌদি এয়ারলাইন্স জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সৌদি এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে।
সূত্র- ইনসাফ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়