শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে যুবলীগের কর্মসূচিতে কেন্দ্রীয় পাঁচ নেতা

নিজস্ব প্রতিবেদক: [২] যুবলীগের প্রেসিডিয়াম সদস্য যশোরের ঝিকরগাছার সন্তান আনোয়ার হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তারা যশোরে যাবেন। তাদের আগমন উপলক্ষে যশোর যুবলীগের মধ্যে প্রাণচঞ্চলতা সৃষ্টি হয়েছে। বিমানবন্দর, বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরসহ বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে তোরণ।

[৩] যশোর যুবলীগের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনকে এই সংবর্ধণা দেয়া হচ্ছে। এই সংবর্ধনায় অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, ব্যারিস্টার সেলিম আফতাফ জজ এমপি, মৃণাল কান্তি জোয়ার্দার ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। এছাড়া যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও যশোরের মনিরামপুরের সন্তান জয়দেব নন্দী অনুন্ঠানে উপস্থিত থাকবেন।

[৪] যশোর জেলা যুবলীগের সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর বলেন, সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা সকালে যশোরে এসে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। পরে তাদের যশোরের ঝিকরগাছা ও চৌগাছায় পৃথকভাবে সংবর্ধনা দেয়া হবে। বিকালে তারা ঢাকায় ফিরে যাবেন।

[৫] যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল বলেন, যুবলীগের একটি বিচক্ষণ টিম যশোরে আসছে। তাদের সর্বোচ্চ সম্মানের সাথে বরণ করে নিতে যশোরবাসী প্রস্তুত। তাদের এই আগমনের মধ্য দিয়ে যশোর যুবলীগেরও কেন্দ্রীয় যুবলীগের মতো ইতিবাচক পরিবর্তন আসবে। আমি বিশ্বাস করি, আগামীতে যশোর যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবে। যার নির্দেশনা এই সংবর্ধণা অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় নেতারা আমাদের দেবেন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়