শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রজনীকান্ত

জেরিন আহমেদ: হাসপাতালে ভর্তি হওয়া তামিল সুপারস্টার রজনীকান্ত আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এ তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল রোববার হায়দরাবাদ অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ রজনীকান্তকে ছাড়পত্র দেয়। হাসপাতালটিতে রজনীকান্তকে চিকিৎসা করা চিকিৎসক তাকে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার আগে গত শুক্রবার সকালে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত।

‘থালাইভা’ খ্যাত রজনীকান্ত প্রায় দুই সপ্তাহ ধরে হায়দ্রাবাদে রয়েছেন। সেখানে তিনি ‘আন্নাঠি’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন। শুটিং সেটের কয়েকজন সদস্যের ইতোমধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে ২২ ডিসেম্বর ওই করোনা টেস্টে রজনীকান্তের করোনা নেগেটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। চিকিৎসকরাও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

করোনার কোনো উপসর্গ দেখা না দিলেও রজনীকান্তের শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে ওঠানামা করতে থাকে। তাই আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়