শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে প্রথম মুসলিম নোবেলজয়ী আবদুস সালামের জন্মদিন পালিত হয় না, এ নিয়ে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি

দেবদুলাল মুন্না:[২] এটি তৈরি করছে নেটফ্লিক্স। এর আগে গতবছর ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল। কিন্তু বেশকিছু সমালোচনার কারণে ফের নতুন কিছু তথ্য যোগ-বিয়োগের মাধ্যমে আবার তৈরি করা হচ্ছে। এ তথ্য বিবিসি ও কাউন্টার পাঞ্চের।

[৩] চলচ্চিত্র প্রযোজক জাকির থাভের টেকনেটডট চ্যানেলকে গতকাল বলেন, সালাম ছিলেন প্রথম মুসলিম, যিনি নোবেল জয় করেছিলেন। তার জন্মদিন ২৯ ডিসেম্বর পালিত পালিত হলেও তার নাতি আবদুস কুতুবের দাবি তিনি জন্মেছিলেন ২৯ জানুয়ারি। এছাড়া আগের ডকুমেন্টারিতে পাকিস্তানে যে তার এপিটাফ থেকে নাম মুছে ফেলা হয়েছিল এ তথ্য নতুনভাবে তুলে ধরা হচ্ছে।

[৪] মুভিটিতে আবদুস সালামের তিনটি বিষয় উঠে এসেছে: তার পদার্থবিদ্যা, তার বিশ্বাস এবং তার জাতীয়তা। নাম এখনও চুড়ান্ত করা হয়নি।

[৫] আবদুস সালাম ১৯৭৭ সালে জন্মগ্রহন করেন। ১৯৭৪ সালে পাকিস্তানের সংসদ আহমেদিয়া স¤প্রদায়কে অমুসলিম হিসাবে সরকারিভাবে ঘোষণা করলে ডঃ আবদুস সালাম বিট্রেনে চলে যান স্বেচ্ছা নির্বাসনে। মুশকিল হয় যখন ১৯৭৯ সালে আবদুস সালাম নোবেল পুরস্কার পেয়ে বসেন। ১৯৯৬ সালে অক্সফোর্ডে মারা যান সালাম। কবর হয় পাকিস্তানের রাবওয়া শহরে।

[৬] সালামের কবরের এপিটাফে লেখা ছিল, ‘ফার্স্ট মুসলিম নোবেল লরিয়েট’। সালামের মৃত্যুর দু’ বছর পরে এই এপিটাফটিও রেহাই পায়নি। স্থানীয় এক ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুছে ফেলা হয় ‘মুসলিম’ শব্দটি। এপিটাফের শূন্যস্থানে এখন কেবলই লেখা রয়েছে, ‘ফার্স্ট নোবেল লরয়েট’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়