শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু মহান বিজয় দিবস হকি প্রতিযোগিতায় বিমান বাহিনীকে হারিয়ে নৌবাহিনী চ্যাম্পিয়ন

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ হকি ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায় রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত দিনে বাংলাদেশ বিমানবাহিনীকে ৫-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জয় করে নৌবাহিনী।

[৩] সমাপনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

[৪] প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নৌবাহিনী দলের এম মাহবুব হোসেন এবং সর্বোচ্চ গোল করে একই দলের আশরাফুল ইসলাম টুর্নামেন্টের সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন। সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে নৌবাহিনী, বিমান বাহিনী এবং হকি ফেডারেশনের পদস্থ কর্মকর্তারা ও উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

[৫] এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নয়দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীসহ মোট পাঁচটিদল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়