শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে নানা আয়োজনে বড়দিন উদযাপন

সাবেত আহমেদ: [২] শুক্রবার সকাল ৯টায় থেকে গোপালগঞ্জের ঘোষেরচর ব্যপ্টিস্ট চার্চ, সেন্ট মথুরানাথ চার্চ, শহরের ব্যপ্টিস্ট মিশন চার্চসহ বিভিন্ন চার্চে শুভেচ্ছা-বিনিময় ও প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় সকল মানুষের মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে কেক কাটার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়।

[৩] এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন একে-অপরকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরকে কেক খাইয়ে দেন। এরপর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুরু হয় আনন্দ উৎসব।

[৪] ঘোষেরচর ব্যপিস্ট চার্চের সহ-পালক রেভারেন্ট স্যামুয়েল এস বালা জানিয়েছেন, এবারে গোপালগঞ্জ সদরে ১৩টি, কোটালীপাড়া উপজেলায় ৯২টি, মুকসুদপুর উপজেলায় ৩০টি, কাশিয়ানী ৭টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫টি গীর্জায় যিশু খ্রিস্টের জন্মদিনের উৎসব বড়দিন উদযাপন করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়