শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরা-যাত্রবাড়ী সড়কে ট্রাক চাপায় ট্রাক চালক নিহত

মো.বশির উদ্দিন: রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কে মো. আরিফ বেপারি (২৫) নামে এক ট্রাক চালক
দ্রুতগামী একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার রাত ৩ টার দিকে কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মৃতের শরীরের প্রায় সমস্ত হাড় ভেঙ্গে পিষিয়ে দিয়ে যায় ওই ঘাতক ট্রাক।

এদিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে বৃহস্পতিবার ভোর সোয়া ৪ টার দিকে ময়না তদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আরিফ বেপারি বরিশালের গৌরনদী থানার পূর্ব হোসনাবাদ গ্রামের মো.ছালান বেপারির ছেলে। তারা যাত্রাবাড়ীর কোনাপাড়া দরবার শরীফ এলকার ভাড়াটিয়া। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানায় মৃতের বড় ভাই শরিফ ওই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেন।

প্রত্যক্ষদর্শী ও মৃতের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই নওশের আলী বলেন, বুধবার দিনগত রাত ৩ টার দিকে আরিফ তার ট্রাক বন্ধ করে কোনাপাড়া বাসায় ফিরছিলেন। এসময় যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক রাস্তায় তাকে চাপা দিয়ে চলে যায়। তবে পলাতক থাকলেও তদন্ত সাপেক্ষে দ্রুত ওই চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ