শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই পুরনো ফর্মে ফিরবেন সাকিব : মাহমুদউল্লাহ রিয়াদ

রাহুল রাজ : [২] এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে নিজের খেলার মান অনুযায়ী এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। তবে দ্রুতই পুরনো রুপে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমনটা বিশ্বাস করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

[৩] আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন সাকিব। আর মাহমুদউল্লাহ মনে করছেন, এই সিরিজ দিয়েই ছন্দে ফিরবেন সাকিব আল হাসান।

[৪] সম্প্রতি এক গণমাধ্যমের সাথে আলাপকালে মাহমুদউল্লাহ বলেন, সন্দেহ নেই সাকিব বিশ্বমানের খেলোয়াড়। সে জানে তাকে কখন কী করতে হবে, কতটুকু করতে হবে। এ কারণেই সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়ের জায়গাটা ১২-১৩ বছর ধরে রেখেছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি চলার সময় সে রাত সাড়ে ১২টায়ও ফিটনেস নিয়ে কাজ করতে গেছে। ম্যাচের দিন সকালে রানিং করেছে, সুইমিং করেছে। ব্যাটিংয়ে বাড়তি সময় দিয়েছে।

[৫] ঐচ্ছিক অনুশীলনে নিজ আগ্রহে মাঠে গেছে। টানা ২-৩ ম্যাচ খেলে আমরা অনেকে বিশ্রাম নিয়েছি, সে নেয়নি। নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর বোলিং করেছে। ছন্দে ফিরতে সব চেষ্টাই করছে। আমি নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সে তার আগের অবস্থায় ফিরবে। - সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়