শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে চাকরি দেয়ার নামে ৭ প্রতারক আটক

ইমদাদুল হক: [২] সাভারে চাকরি দেয়ার নামে ভুয়া কোম্পানি খুলে দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৭ প্রতারককে আটক করছে র‍্যাব -৪। এ সময় প্রতারকদের কাছে জিম্মি থাকা ১২ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

[৩] বুধবার রাতে র‌্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

[৪] গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম হোসেন, সোহেল রানা, আজিজুল ইসলাম, মো. সোহান, জাহাঙ্গীর হোসেন, ফারহানা আক্তার সিমু, তাসলিমা আক্তার।

[৫] র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তেঁতুলঝোরা এলাকায় হাজি মোহাম্মদ বিল্লালের মালিকানাধীন সাইজুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তরিকুল ফোর স্টার সিকিউরিটি লিমিটেডের কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রতারণার কাজে ব্যবহৃত ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫টি জীবনবৃত্তান্ত, ৫টি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ব্যানার, স্ক্যানার, সিপিইউ, মনিটর, ল্যাপটপ ও ১১টি মোবাইল জব্দ করা হয়।

[৬] আটক ৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়