শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩-০ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং

নিজস্ব প্রতিবেদক : [২] সহজ জয়ে ফেডারেশন কাপ ফুটবল শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বুধবার ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

[৩] গতবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া সাইফ স্পোর্টিং ক্লাব এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উড়িয়ে এনেছে বেলজিয়ান কোচ পল পুটকে। সঙ্গে সহকারী হিসেবে আছেন দেশের তরুণ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। মৌসুমের শুরুটা তাদের ভালই হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে সাইফ প্রত্যাশা পূরণ করলো তাদের সমর্থকদের।

[৪] যদিও সাইফকে খাতা খুলতে হয়েছে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে। প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া সাইফের কোচের মুখে হাসি ফোটান প্রতিপক্ষ দলের মিশরীয় ডিফেন্ডার মাহমুদ সাইদ। আক্রমণ রুখতে গিয়ে তিনি বল পাঠান নিজেদের জালে। ৬৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ দর্শণীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ৭০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান ৩-০ করেন।

[৫] পিছিয়ে পড়ার আগে উত্তর বারিধারা পেয়েছিল চমৎকার সুযোগ। কিন্তু উজবেক মিডফিল্ডার ফজিলভ বক্সের মাথায় বল পেয়ে শট নিলেও তা জমা পড়ে সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেনের হাতে। - বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়