শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০০ বছর পর সবচেয়ে কাছে এসে যুগলবন্দী হলো বৃহস্পতি ও শনির (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২] বিস্ময়কর মহাজাগতিক মিলন আবারও ঘটবে ২০৪০ ও ২০৮০ সালে । দুই গ্রহের দূরত্ব ৪০৩.৩ মিলিয়ন কিলেমিটার। এর আগে ১২২৬ সালের ৪ মার্চ তারা একই সরলরেখায় এসেছিলো। তবে সবচেয়ে কাছাকাছি হয়েছিলো ১৬২৩ সালে। নাসা

[৩] দুই গ্রহের এই ঐতিহাসিক যুগলবন্দী এবার দেখা গেছে পৃথিবীর সব দেশ থেকেই। বাংলাদেশ ও ভারতের আকাশে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত পরিস্কার দেখা গেছে দুই গ্রহকে। টাইমস অব ইন্ডিয়া

[৪] মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মহাজাগতিক ঘটনার নাম দিয়েছে ‘ক্রিসমাস স্টার ২০২০’। সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘দু’টি গ্রহ একে অন্যের থেকে এক ডিগ্রির ১০ ভাগের এক ভাগ কাছাকাছি এসেছিলো।’ আল জাজিরা

[৫] নাসা জানায়, ১৬২৩ সালে এখনকার মতো উন্নত টেলিস্কোপ ছিলো না। আর সেটা ছিলো বর্ষাকাল। সে কারণে খুব একটা অবলোকন করা যায়নি দুই গ্রহের কাছের আসার ঘটনা। স্কুপি পোস্ট

[৬] মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক প্যাট্রিক হার্টিগান বলেন, ‘এই দুই গ্রহের বিন্যাস অত্যন্ত বিরল। প্রতি ২০ বছর পরপরই এদের মধ্যবর্তী দূরত্ব বদলে যায়। কিন্তু খুব কাছে আসার ঘটনা অত্যন্ত বিরল। এমন এক মহাজাগতিক ঘটনা দেখার জন্য বহু বছর অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের।’ দ্য গার্ডিয়ান

[৭] এটি আবার দেখা যাবে ২০৪০ সালের ৩১ অক্টোবর, তারপর আবার ২০৮০ সালের ১৫ মার্চ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়