শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩১ ডিসেম্বর বই উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তুরের বই তুলে দিয়ে এর উদ্ধোধন করা হবে। পরে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।

[৩] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়নচন্দ্র সাহা বলেন, বই উৎসব প্রধানমন্ত্রী ভার্চুয়াল আয়োজনেই উদ্বোধন করবেন।

[৪] এদিকে করোনার কারণে অন্যান্যবারের মতো স্কুলগুলোতে এবার উৎসব হবে কিনা তার সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

[৫] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে ঢাকায় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়। করোনা পরিস্থিতির কারণে কারণে এবার এ উৎসব বাতিল করা হতে পারে।

সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ