শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি দখলের ঘটনায় মামলা , গ্রেপ্তার-২

জুলফিকার আমীন :[২] শালিস ব্যবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা ও গাছ কাঁটার ঘটনায় ঘটনাস্থল থেকে নুর হোসেন (৩০), হাবিবুর রহমান (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত নুর হোসেন উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মজিবর রহমানের ছেলে ও হাবিবুর রহমান পাশর্^বর্তী তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের ইউসুব আকনের ছেলে।

[৪] শনিবার রাতে উপজেলা গিলাবাদ গ্রামের মৃত. লক্ষী কান্ত মালাকারের ছেলে অনিল মালাকার বাদি হয়ে নুর হোসেন (৩০) কে প্রধান আসামী দিয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলা করেন।

[৫] মামলা সূত্রে জানা গেছে, উপজেলা গিলাবাদ গ্রামের অনিল মালাকারের সাথে প্রতিবেশী সিদ্দিকুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শনিবার বিকেলে সিদ্দিক তার ভাড়াটিয়া বাহিনী অনিল মালাকারের জমি দখলের চেষ্টা চালায় ও বিভিন্ন প্রজাতির ৪০ হাজার টাকার গাছ কেঁটে ফেলে।

[৬] মামলালার তদন্তকারি কর্তকর্তা মঠবাড়িয়া থানার এস.আই জাফর জানান, গ্রেপ্তারকৃত দুজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়