শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিনিকলে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

রফিকুল ইসলাম : [২] গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল রোববার মহিমাগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।

[৩] সকাল ৯টা থেকে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনের সড়কে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ সমাবেশ চলাকালে মধ্যে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ।

[৪] সমাবেশে বক্তারা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের দূর্নীতির কারণে পুরো সংস্থার লোকসানের দায়িত্ব শ্রমিক-কর্মচারীরা নেবেন না বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, অবিলম্বে চিনিশিল্প ধ্বংসকারী আমলাদের বিচারের দাবিও জানান।

[৫] উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়