শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় চালিকা শক্তি হিসেবে কাজ করবে বিজ্ঞান ও প্রযুক্তি: শিক্ষাবিদদের মতামত

শরীফ শাওন: [২] অনুষঙ্গ দুটি টেকসই উন্নয়নের চাবিকাঠি। এগুলোকে যত বেশি কাজে লাগানো যাবে চ্যালেঞ্জ মোকাবিলা তত সহজ হবে। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও এগিয়ে আসতে হবে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

[৩] অনলাইন শিক্ষার বিষয় উল্লেখ করে বলা হয়, করোনাকালে বিশ্বের যেসকল খাত অধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে তার অন্যতম হলো শিক্ষা। প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীদের লেখাপড়া চালানো সম্ভব হয়েছে দাবি করেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী।

[৪] ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তাকে সামনে রেখে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। টেকসই প্রযুক্তি ৪.০ উন্নয়নে বেষক ও অভিজ্ঞতাবাদীদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে জানান একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুর রাজ্জাক।

[৫] শনিবার গ্রিন ইউনিভার্সিটিতে এক উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্বের ২৯টি দেশের কয়েক শতাধিক শিক্ষক-গবেষক অংশ নেন। এসময় তারা বিভিন্ন গবেষণাপত্র উপস্থান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়