শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরই চাষ করে ভাগ্য বদল, সুখে আছে আরো ৩০টি পরিবার

এস এম সাব্বির : [২] উন্নত জাতের বরই চাষ করে ভাগ্য বদলেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কৃষক সামাউল। পাশাপাশি তার বরই বাগানে কাজ করে খেয়ে পরে সুখে আছে আরও ৩০টি পরিবার।

[৩] জেলার অন্য কৃষকেরা এ ধরনের বরই বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন প্রত্যাশা কৃষি বিভাগের।

[৪] সামাউল এবছরের প্রথম দিকে উন্নত জাতের বরই চাষ করেন সাড়ে ৩ একর কৃষি জমি লিজ নিয়ে । তিনি ২হাজার ৮০০ চারা লাগিয়েছেন। চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগানের ফল ধরেছে আশাতীত। মাত্র ২লাখ টাকা খরচ করেছেন বাগানের জন্য। সামাউল এখান থেকে ১৫লাখ টাকার ফল বিক্রি করবেন বলে আশা করছেন।

[৫] বলসুন্দরী বা কাশ্মিরি জাতের কুল ছাড়াও এই কৃষক সিডলেস কুলসহ ৪ প্রকার কুল চাষ করেছেন। এসব কুল খেতে মিষ্টি, সুস্বাদু। বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর। সামাউলের এ সাফল্যে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

[৬] জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. অরবিন্দু কুমার রায় বলেন, বরই চাষ করে সামিউলের ফিরেছে সুদিন। উন্নত জাতের বরই চাষ করার ব্যাপারে কৃষি বিভাগ সব ধরণের সহযোগিতা করবে চাষিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়