শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১৫ আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। হতাহতদের বেশিরভাগই শিশু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গজনি প্রদেশের একটি জেলায় আয়োজিত অনুষ্ঠানস্থলে একটি রিকশায় বোমা বিস্ফোরক পেতে রেখেছিল দুর্বৃত্তরা।

কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে একটি কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটানো হয়।

এমন সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন ১৯ বছরের যুদ্ধ বন্ধের লক্ষ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে তালেবানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের হামলার ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী দায় স্বীকার করেনি। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়