শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মায়ানমারের নাগরিক নিহত

শেখ সেকেন্দার আলী: [২] মালয়েশিয়ার পাইকারি বাজার সেলায়াংয়ে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় দুইজন মায়ানমারের নাগরিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে

[৩] কুয়ালালামপুর ট্র্যাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের প্রধান, সহকারী কমিশনার জুলকফ্লাই ইয়াহিয়া সাংবাদিকদের জানান, দুইজন মায়ানমারের নাগরিক দেশটির পাইকারি বাজার সেলায়াং যাওয়ার পথে জালান কিনাবালুতে লরি ও মটরসাইকেলের সাথে দুর্ঘটনায় গুরুতর জখমের কারণে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় লরির ড্রাইভার আহত হয়। নিহতেরদের এক জনের বয়স ২০,অপর জনের ২৭ বছর। তবে নিহত দুইজনের নাম প্রকাশ করেনি ট্রাফিক পুলিশ।

[৪] তিনি বলেন, দুর্ঘটনার ঐ রাস্তাটি সংকীর্ণ বলে মনে হয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলের বাম পাশে চাকাগুলি পাথর প্রাচীরের সাথে ধাক্কা লেগে পড়ে দুর্ঘটনা ঘটে।

[৫] ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ ইউনিভার্সিটি কেবাংসান হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়