শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেইমার ভালো নেই, গোড়ালি মচকে গেছে, আঘাতকারী মেন্দেসের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার গোড়ালিতে চোট পেয়েছেন। তবে তার চোটের অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

[৩] ঘরের মাঠে গত রোববার লিগে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের ইরজুরি টাইমে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। এই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন লিওঁর ব্রাজিলিয়ান মিডফিল্ডার চিয়াগো মেন্দেস।

[৪] পরের দিন পরীক্ষা করানোর পর এক বিবৃতিতে ২৮ বছর বয়সী নেইমারের গোড়ালি মচকে যাওয়ার বিষয়টি জানায় পিএসজি। এজন্য তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানানো হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি পরীক্ষা করানো হবে।

[৫] নেইমারকে ওভাবে ফাউল করায় এখন খারাপ লাগছে মেন্দেসের। এজন্য ইনস্টাগ্রামে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ভুল করেছি, এজন্য নেইমারের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আশা করি, এটা মারাত্মক কিছু হয়নি।

[৬] ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসার পর থেকে নানা সময়ে পাওয়া চোটে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। দলটির টানা তিন লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নেইমারের। গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দলটির হয়ে সব মিলে তিনি করেছেন ৭৯ গোল। - গোল ডটকম / ফ্রান্স ফুটবল

  • সর্বশেষ
  • জনপ্রিয়