শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান উড়ার আগ মুহূর্তে পাখায় উঠে পড়লেন এক ব্যক্তি (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান শনিবার (১২ ডিসেম্বর) লাস ভেগাস বিমানবন্দর থেকে উড়ার প্রস্তুতির সময় এক ব্যক্তি বিমানটির পাখায় উঠে পড়েন। পুলিশ সেই ব্যক্তিকে আটক করেছে।

১৩৬৭ নম্বর ফ্লাইটের বোয়িং ৭৩৭’এস বিমানটি লাস ভেগাস থেকে পোর্টল্যান্ডে যাওয়ার জন্য উড়ার প্রস্তুতি নিচ্ছিল। পাইলট হঠাৎ খেয়াল করেন এক ব্যক্তি রানওয়ে ধরে বিমানের দিকে এগিয়ে আসছেন। তিনি সঙ্গে সঙ্গেই কন্ট্রোল টাওয়ারে এ ঘটনা জানান।

এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিমানের পাখায় বসে আছেন আবার উঠে হাঁটাহাঁটি করছেন। এরপর তিনি তার জুতা ও মোজা খুলে ফেলে পাখার বাঁকানো অংশের (উইংলেট) ওপর উঠার চেষ্টা করেন। তখন পুলিশ এসে তাকে ধরতে গেলে তিনি উইংলেট থেকে নেমে মেঝেতে পড়ে যান।

বিমানবন্দরের মুখপাত্র জো র‍্যাচেল জানান, পুলিশ তাকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেবায় পাঠিয়েছে।

এ ঘটনার পর বিমানটি পরীক্ষা করে দেখার জন্য ফেরত পাঠানো হয়। ফ্লাইটের সময় দুপুর ১২টা ৩০ মিনিট এ থাকলেও দেরির কারণে বিমানবন্দর ত্যাগ করতে বিমানটির বিকেল ৪টা ৪০ মিনিট বেজে যায়।


সূত্র: সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়