শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর হাতিয়ায় ৪০ গাঁজার গাছসহ আটক ১

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে নাহিদ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০টি গাঁজা গাছ ও ৫৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

[৩] শুক্রবার দুপুরে জাহাজমারা ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাহিদ ওই গ্রামের জাহাঙ্গীর আলম প্রকাশ বেচুর ছেলে।

[৪] জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জাহাজমারা ১নং ওয়ার্ড বেচুর বাড়ীতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে তার ছেলে নাহিদকে ৫৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে নাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশের একটি ক্ষেত থেকে ৪০টি গাঁজা গাছ জব্দ করা হয়।

[৫] হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নাহিদ গাঁজা গাছের চাষ করে উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়