শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে রোকেয়া দিবস, নারী সমাবেশে ৬ কৃতী নারীকে সম্মাননা

শেরপুর প্রতিনিধি : [২] আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলায় নারী সমাবেশ করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা।

[৩] বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলা এলাকায় শেরপুর পৌরসভা জাদুঘর চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নারী সমাবেশে জেলার ৬ কৃতী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

[৪] সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন-নারী অধিকার আন্দোলনের সংগঠক বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী নারীনেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, নারী উদ্যোক্তা আইরীন পারভীন,
অনুপ্রেরণাদায়ী তরুন নারী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি, হাজং নেত্রী বন্দনা রানী সরকার ও তৃণমুলের অনুপ্রেরণাদায়ী স্বাবলম্বী নারী সাবেক ইউপি মেম্বার কৃষানী হালিমা বেগম। অনুষ্ঠানে ৬ কৃতী নারীর হাতে সম্মাননা স্মারক তুলের দেন অতিথিরা।

[৫] অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন এবং বক্তারা তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রিয় অতিথি পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান নাসরিন রহমান, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, আবৃত্তিকার শ্যামলী মালাকার, ডিপ্লোমা কৃষিবিদ ফজলুল হক, আ’লীগ নেতা শামীম হোসেন, মানবাধিকার কর্মী সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

[৬] পরে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়