শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগমগঞ্জে উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থীর জয়ী

অহিদ মুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনাজ বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

[৩] নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট।

[৪] তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মঞ্জুরুল আজিম সুমন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ২৫৮ ভোট।

[৫] বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় রির্টানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

[৬] নিবার্চনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

[৭] আওয়ামী লীগের শাহনাজ বেগম (নৌকা), বিএনপির মঞ্জুরুল আজিম (ধানের শীষ), জাসদ (রব) মফিজুর রহমান (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী জোবায়ের হোসেন (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

[৮] ১৬টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ২৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৯৯৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ২৩৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৬টি।

[৯] উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা গত ২৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলে পদটি শূন্য হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়