শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন!

নুর উদ্দিন মুরাদ: [২] মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

[৩] শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মু. আবদুল হালিম রকি’র সভাপতিত্বে ও সদস্য সচিব, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শওকত আজিম জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশর, উপজেলা খেলাঘর আসরের সভাপতি শহিদ উদ্দিন বাবুল, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র আবুল খায়ের, জগন্নাথ মন্দির কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু অরবিন্দ ভৌমিক, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা, কবিতা পরিষদের সভাপতি করিমুল হক সাথী, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহেদ খোকন, সাংবাদিক নাসির উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ প্রমূখ।

[৪] এসময় মানববন্ধনে কোম্পানীগঞ্জের সকল সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ