শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাক্রোকে ফের একহাত নিলেন এরদোয়ান

ডেস্ক রিপোর্ট: ফের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একহাত নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার এরদোয়ান বলেছেন, শিগগিরই ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে রেহাই পাবে।

ইস্তাম্বুলে শুক্রবারের নামাজের পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, ম্যাক্রো হচ্ছে ফ্রান্সের জন্য ঝামেলার। ম্যাক্রো এবং ফ্রান্স খুবই বিপজ্জনক সময় পার করছে। আমি আশা করছি যথাসম্ভব ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে মুক্তি পাবে।

এছাড়া এরদোয়ান বলেন, ফরাসীদের উচিৎ ম্যাক্রোকে 'ছুঁড়ে' ফেলে দেওয়া।

এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের পর ম্যাক্রো সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ম্যাক্রো বলেন, এরদোয়ান তুর্কি নাগরিকদের স্বাধীনতা খর্ব করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে চরম কথার লড়াই চলছে। সেইসঙ্গে দেশ দুইটির মধ্যে বেড়েছে উত্তেজনা।

অক্টোবরে ম্যাক্রো ইসলাম বিশ্বব্যাপী 'সংকটে আছে'- এমন মন্তব্য করলে এরদোয়ান মুসলিম বিশ্বকে ফরাসী পণ্য বয়কটের ডাক দেন। একই মাসে এরদোয়ান ম্যাক্রোর মানসিক চিকিৎসা করানোর কথা বলেন। ফ্রান্স ২৪, আল-জাজিরা। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়