শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৫৬ দিন পর এক যুবকের কঙ্কাল উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: [২] শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে খাদিমপুর গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। পুলিশ কঙ্কাল ও মাথার খুলি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

[৩] নিহত যুবকের নাম আলমগীর হোসেন (২২)। তিনি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলি বিশ্বাসের ছেলে।

[৪] জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সন্ধ্যা থেকে আলমগীর হোসেন নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায় না। পরে নিহতের পিতা এ ঘটনায় একই মাসের ২১ তারিখে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

[৫] শুক্রবার সকালে গ্রামের লোকজন মাছ ধরার জন্য উজ্জল মোল্লার পুকুর থেকে কচুরিপানা পরিষ্কার করছিল। এ সময় একজনের হাতে আলমগীর পায়ের অংশ উঠে আসে।

[৬] নিহতের পরিবার আলমগীরের পরনের প্যান্ট দেখে শনাক্ত করে। পরে বিষয়টি গ্রামে জানাজানি হলে পুলিশকে খবর দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে শুক্রবার দুপুরে নিহতের কঙ্কাল উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

[৭] নিহত আলমগীরের পরিবারের অভিযোগ, তার বন্ধু একই গ্রামের শিপন আলী টাকার জন্য তাকে হত্যা করে লাশ গুম করে রাখে।

[৮] আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম জানান, এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়