শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে মায়ের প্রতি অভিমানে তরুণের বিষপান!

নুর উদ্দিন : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে কীটনাশক পান করে জাবেদ (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।

[৩] শুক্রবার সকাল ১০ টায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাবেদের মৃত্যু হয়।

[৪] তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হোসেন ছিম্যান বাড়ীর হোসেন ছিম্যানের ছেলে।

[৫] নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার ভোরে মা পারিবারিক বিষয়ে বকাবকি করেছে।তারই জেরে অভিমানে ৯ টার দিকে বাজারে একটি চা দোকানের পিছনে কীটনাশক পান করে জাবেদ।

[৬] এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

[৭] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ