শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারিপুরে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা, আধঘণ্টায় মিলবে রিপোর্ট

সাবরীন জেরীন: [২] মাদারীপুরে শুরু হতে যাচ্ছে করোনার অ্যান্টিজেন পরীক্ষা। এর ফলে ৩০ মিনিটেই করোনার রিপোর্ট পাওয়া যাবে। শনিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হবে এই পরীক্ষা।

[৩] জেলার সিভিল সার্জন কার্যলয় সূত্র জানায়, স্বল্প সময়ে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০টি জেলায় শুরু হতে যাচ্ছে অ্যান্টিজেন টেস্ট। এ লক্ষ্যে শনিবার মাদারীপুর জেলায়ও শুরু হচ্ছে এই কার্যক্রম।

[৪] আড়াইশ’ শয্যার নতুন ভবনে নিচতলায় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যানবিদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

[৫] মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামান জানান, মাদারীপুর জেলায় করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য কোন ল্যাব মেশিন নেই। এখান থেকে রোগীদের নমুনা সংগ্রহ করে রাজধানী ঢাকায় পাঠাতে হতো। ফলে রিপোর্ট আসতে সময় লাগতো দুই থেকে তিনদিন। শনিবার সকাল থেকে দ্রুত রিপোর্ট প্রদানের লক্ষ্যে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। রোগীদের সেবায় প্রস্তুত জেলার স্বাস্থ্য বিভাগ।

[৬] প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস রোগী মাদারীপুরে শনাক্ত হয়। এরপর পরই কঠোর অবস্থান নেয় প্রশাসন। বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৬৪ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৪৯১ জন। ৫৫ জন রয়েছেন চিকিৎসাধীন। আর ১৮ জন মারা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়