শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে এসে ‘তিনবার’ করোনা নেগেটিভ হতে হবে হোল্ডারদের

রাহুর রাজ: [২] করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে দেশের ক্রিকেট শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। সফলভাবে আয়োজিত হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এখন আরও বড় পরিসরে চলছে ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ’। এবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পালা।

[৩] আসছে জানুয়ারিতেই বাংলাদেশ সফর আসছে ওয়েস্ট ইন্ডিজের। তারই প্রেক্ষিতে দেশের করোনা পরিস্থিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব সুরক্ষিত বলয় পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া খেলোয়াড় ও কোচিং স্টাফরা এসে তিনবার করোনা টেস্টে নেগেটিভ হতে হবে। এমনটা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের সদস্য মানসিং।

[৪] ২ ডিসেম্বর গণমাধ্যমকে তিনি বলেন, কোভিড প্রোটোকল অনুযায়ী কমপক্ষে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বাংলাদেশকে আক্রান্ত না করি। স্রেফ দিন নয়, তিনটি নেগেটিভ টেস্ট ফল আসতে হবে। বাংলাদেশে আসার আগে একটি নেগেটিভ টেস্ট হতে হবে।

[৫] এছাড়া খেলোয়াড়দের নিয়ে তিনি বলেন, প্রথম তিন দিনের জন্য আমরা ইন-রুম কোয়ারেন্টিনের পরামর্শ দেব। প্রথম টেস্টটি হবে পৌঁছানোর পর। তিন দিনের পর আমরা আরেকবার টেস্ট করাবো।

সেটিতে নেগেটিভ আসলে আমরা আমাদের স্কোয়াড নিয়ে অনুশীলন করতে চাই। কিন্তু সাত দিন পার হবার আগে বাইরের কারো সামনে আসতে চাই না। আমরা ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন চালাবো ততদিন। সাত দিনের পর আমরা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে নেট সেশন করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়