শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতিকর্মী তনন হত্যা মামলার আসামি গ্রেফতার

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি আফজাল আহমেদ(৪৮)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বুধবার সকালে আসামী আফজালকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৩] এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাকে গ্রেফতার করেছে। আফজাল আহমেদ হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিচুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আফজালসহ এজাহার ভুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

[৪] উল্লেখ্য,গত ৯ নভেম্বর নাসিরনগর উপজেলার আলিয়ার গ্রামে পূর্ব বিরোধের জেরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ মোনাব্বির আহমেদ তনন (২৫) নামে এক সংস্কৃতিকর্মী খুন হন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়