শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এইডস ঝুঁকিতে দৌলতদিয়া যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা

সোহেল মিয়: [২] পল্লীর একাধিক সূত্র জানায়, খদ্দেরের ইচ্ছাপূরণ ও অধিক টাকার আশায় এখানকার যৌনকর্মীরা প্রতিনিয়ত অনিরাপদ যৌন মিলন করে থাকে।

[৩] একটি বেসরকারি সংগঠনের দাবি, তারা এখানে প্রতি মাসে দেড় থেকে পৌনে দুই লাখ কনডম বিনামূল্যে বিতরণ করেন।
[৪] এখানে তালিকাভুক্ত যৌনকর্মী রয়েছে ১ হাজার ৫২৬ জন। বাবু ৫৬২ জন, বাড়িওয়ালি ২৮১ জন এবং শিশু রয়েছে ৬৫৩ জন। এর বাইরেও বসবাস করছে কয়েক শত বয়স্ক নারী ও ব্যবসায়ী।

[৫] যৌনকর্মীদের সংগঠন ‘অসহায় নারী ঐক্য’-এর সভাপতি ঝুমুর আক্তার বলেন, প্রায় ১০ বছর আগে সর্বশেষ এই পল্লীতে এইডস রোগী শনাক্তের জন্যে আইসিডিডিআরবি যৌনকর্মীদের রক্তের নমুনা সংগ্রহ করেছিল। তার ফলাফল এখনো আমরা জানি না।

[৬] গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, দৌলতদিয়া যৌনপল্লী দেশের বৃহত্তর একটি যৌনপল্লী। এখানকার যৌনকর্মী ও খদ্দেররা মারাত্বক এইডস ঝুঁকিতে রয়েছেন। সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। সচেতন না হলে সারাদেশ ঝুঁকিতে পড়তে পারে। সম্পাদনা: রায়হান রাজীব,সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়