শিরোনাম
◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে রেজিস্ট্রেশন না থাকায় হাসপাতালে সিলগালা

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকায় ইসলামী হাসপাতালকে রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ প্রদান করার পর ও কার্যক্রম চালিয়ে যাওয়ায় জেলা সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে হাসপাতালটি সিলগালা করে দেয়।

[৪] এর আগে, সোমবার ইসলামী হাসপাতালে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে মালিকপক্ষের একরামুল মোমেনিন, শাব্বির আহমেদ ও পুলক নন্দী নামে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়।

[৫] মেডিক্যাল অফিসার ডা. সৌরভ জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করায় জেলা সিভিল সার্জনের নির্দেশে মঙ্গলবার দুপুরে সিলগালা করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ