শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পারিবারিক কলহের জেরে শিশু সন্তান খুন, মা গ্রেফতার

মিলটন খন্দকার: [২] গাজীপুরে এক বছরের শিশু সন্তানকে খুনের অভিযোগে মা’কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশু কুলসুম আক্তার (১) গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন হক মার্কেট কালিপাড়া এলাকার বকুল খানের মেয়ে। সন্তান হত্যার দায়ে শিশুটির মা নাসরিন সুলতানার বিরুদ্ধে পিতা বকুল খান বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।

[৩] গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে নানা বিষয়াদি নিয়ে দিন মজুর বকুল খানের সঙ্গে তার স্ত্রী নাসরিন সুলতানার পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার কুলসুমের নিথর দেহ ঘরের ভিতর পড়ে থাকতে দেখে বকুলের বৃদ্ধ মা।

[৪] এসময় বালিশ হতে নিয়ে শিশুটির পাশে তার মা নাসরিন বসেছিল। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার পুলিশ নিহত শিশুটির মা নাসরিন সুলতানাকে গ্রেফতার করেছে।

[৫] পারিবারিক কলহের জেরে নাসরিন কিছুদিন ধরে মানসিক বিকারগ্রস্থ অসুস্থতায় ভুগছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করেছে তার মা। সন্তান হত্যার দায়ে নাসরিন সুলতানার বিরুদ্ধে শিশুটির পিতা বকুল খান বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়