শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ওয়ার্নার যেন দ্রুত সুস্থ না হয়’, রাহুলের মন্তব্যে সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক: [২] ডেভিড ওয়ার্নারের চোটে যখন বড়সড় ধাক্কা অসি শিবিরে, তখন বেজায় খুশি লোকেশ রাহুল! আবার মুখে বলছেনও সে কথা। স্পোর্টসম্যানশিপ স্পিরিটের নামমাত্র নেই। আর এতেই নেটদুনিয়ায় তীব্র সমালোচিত ভারতীয় উইকেটকিপার।

[৩] সিরিজ হারার পর মিডিয়ার সামনে রাহুল আসতে প্রশ্ন করা হয়, আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না ওয়ার্নার। টেস্টেও অনিশ্চিত। শুনে খানিকটা রসিকতার ছলেই মন্তব্য করেন রাহুল।

[৪] গণমাধ্যমে রাহুল বলেন, ‘ওয়ার্নারের চোট কতটা গুরুতর তা আমরা জানি না। এটা অবশ্যই অস্ট্রেলিয়ার কাছে ক্ষতি। তবে আমরা চাইব ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’

[৫] আর এতেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে। অনেকেই বলতে থাকেন, একজন ক্রিকেটারের চোট নিয়ে কেউ এভাবে কথা বলতে পারেন না। অন্য এক নেটিজেনের কথায়, রসিকতা করে বলে থাকলেও ঠিক করেননি রাহুল। স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখানো উচিত ছিল তার। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে আর কোনো প্রতিক্রিয়া দেননি তারকা। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়