শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলজার হোসেন উজ্জ্বল: আমি নৈরাশ্যবাদী হতে চাই না, কিন্তু মাঝে মাঝে হতাশ লাগে

গুলজার হোসেন উজ্জ্বল : ব্রিটিশ রয়েল কলেজ অব ফিজিশিয়ানের অধীনে এমআরসিপি পরীক্ষায় এবার সর্বোচ্চ রেকর্ড নম্বর পেয়েছে একজন বাংলাদেশি তরুণ চিকিৎসক। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বা ওই টাইপ কিছু না। এই বাংলার মাটি, জল মেখে বড় হওয়া মানুষ ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। ৩৯তম বিসিএস দিয়ে উপজেলা পর্যায়ে চাকরি করছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। মানে যাকে বলে একেবারে আমাদের মেইন্সট্রিমের ডাক্তার। মাহমুদুল হক জেসি সারা বিশ্বের সকল পরীক্ষার্থীদের পেছনে ফেলে অবিশ্বাস্য স্কোর করেছে। তবে বাংলাদেশের মিডিয়া বোধ হয় এখনো এই বিষয়টির গুরুত্ব বুঝতে পারছে না। দেখলাম তেমন আগ্রহ নেই।

দেশের নন মেডিকেল জনগোষ্ঠীও খুব একটা বুঝতে পারছে না বা আগ্রহ পাচ্ছে না। দেশ এখন ব্যস্ত সাকিব আল হাসান আর মামুনুল হকদের নিয়ে। মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য নিয়ে। হিরো আলমের গান নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে। আমাদের পরের প্রজন্ম খুব একটা পড়ালেখা করবে বলে মনে হয় না। কারণ তাদের সামনে মেধাবীদের হিরো হিসেবে উপস্থাপন করা হয় না। খারাপ লাগে। আমি নৈরাশ্যবাদী হতে চাই না। কিন্তু মাঝে মাঝে হতাশ লাগে। চোখের সামনে দেখছি সমাজটা রসাতলে যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়