শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেলেন বাইডেন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পা পরীক্ষার পর চিকিৎসকরা বলছেন সামান্য হলেও কিছুটা আহত হয়েছেন তিনি। রোববার বিকেলে পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। ৭৮ বছরের বাইডেনকে এখন বুট পড়ে হাঁটতে হবে কয়েক সপ্তাহ। স্পুটনিক/আরটি

[৩] বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনোর এক বিবৃতিতে বলেছেন নির্বাচিত প্রেসিডেন্টের পায়ের হারে চিড় ধরেছে। তবে এক্সরে পরীক্ষার পর দেখা গেছে তা ভয়ানক নয়।

[৪] এরপর সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে গোড়ালিতে সামান্য ফ্রাকচার হয়েছে।

[৫] রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল চারটায় বাইডেন ডাক্তারের কাছে যান। এসময় কিছুটা কাত হয়ে অতিসাবধানে বাইডেনকে হাঁটতে দেখা যায়।

[৬] প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বাইডেন দ্রুত সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।

https://twitter.com/i/status/1333190180539396096

  • সর্বশেষ
  • জনপ্রিয়