শিরোনাম
◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলে দাবি করে ম্যারাডোনার মরদেহ তুলে ডিএনএ টেস্ট করতে আদালতে তরুণ

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা সমাহিত হবার ২৪ ঘণ্টা পার না হতেই নিজেকে তার সন্তান হিসেবে দাবি করেছেন ১৯ বছর বয়সী এক তরুণ। শুধু তাই নয়, আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ করতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

[৩] ডেইলি মিরর জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের অদূরে অবস্থিত লা প্লাতার একটি পারিবারিক আদালতে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন সান্তিয়াগো লারা। তার পক্ষে আইনজীবী জোসে নুনেজ অভিযোগে বলেছেন, ম্যারাডোনার মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করাতে চান তারা। এমনকি এই দাবি নিয়ে টিভির পর্দাও হজির হয়েছেন।

[৪] ম্যারাডোনার কথিত এই সন্তান দীর্ঘ ছয় বছর ধরে নিজের বাবার পরিচয় খুঁজছেন। ২০১৩ সালে প্রথমবারের মতো টের পান, ম্যারাডোনার সঙ্গে তার চেহারার মিল রয়েছে।

[৫] ২০০৬ সালে মাত্র ২৩ বছর বয়সে সান্তিয়াগো লারার মায়ের মৃত্যু হয়। তখন তার বয়স ছিল তিন বছর। নাতালিয়া গারাথ নামের ওই নারী ওয়েট্রেস হিসেবে কাজ করতেন। তার সঙ্গে ম্যারাডোনার সাত বছরের সম্পর্ক ছিল। সান্তিয়াগোর দাবি, মৃত্যুর সময় হাসপাতালে আইনজীবীদের কাছে বলে গিয়েছিলেন, তিনি ম্যারাডোনারই সন্তান। ডেইলি মেইল জানাচ্ছে, নাতালিয়ার বন্ধু মার্সেলো লারার কাছে বড় হয়েছেন সান্তিয়াগো।

[৬] আর্জেন্টাইন গণমাধ্যমকে সান্তিয়াগো বলেন, ‘আমার সঙ্গে বাবার অনেক মিল রয়েছে। আমি দেখতে তারই মতো। চেহারা থেকে কোঁকড়া চুল সব কিছুই। আমি মার্সেলোনার দিকে তাকিয়েছি আমি জানি তার সঙ্গে আমার কোনও মিল নেই।- ডেইলি মেইল/ ডেইল মিরর

  • সর্বশেষ