শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার গোয়েন্দা চরিত্রে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি অবলম্বনে ছবি তৈরি করতে যাচ্ছেন বিশাল ভরদ্বাজ। ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

ছবির গল্প অনুযায়ী, এক দম্পতি বেড়াতে গিয়ে অজান্তেই জড়িয়ে পড়ে এক খুনের তদন্তে। পরে সেই রহস্য সমাধান করে তারা। ঘটনাচক্রে এক দম্পতির গোয়েন্দা হয়ে ওঠার গল্প বলবে ছবিটি।

এই দম্পতির স্ত্রী চরিত্রে আলিয়া অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

ছবির শুটিং শুরু করার কথা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে। বরফ যেন পাওয়া যায়, সেই জন্য বছরশুরুতে শুটিংয়ের পরিকল্পনা।

এর আগে বিশাল জানিয়েছিলেন, যেহেতু এই গল্পে পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, তাই আউলিতেই শুটিং করার ইচ্ছে আছে তার।

জানুয়ারিতে আলিয়া সময় দিয়ে পারবেন কিনা, সেই নিয়েই এখন কথা চলছে। তবে এই প্রজেক্টে আলিয়াকে হাতছাড়া করতে চান না বিশাল। তাই জানুয়ারিতে অভিনেত্রীর সময় পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধ্বে বিদেশেও শুটিং হতে পারে।

ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত পর্বের স্ক্রিপ্টরিডিং হলে চুক্তিপত্রে সই করবেন আলিয়া।

এ ছবিতে যদি আলিয়া অভিনয় করেন, তাহলে এটাই হবে তার প্রথম গোয়েন্দা চরিত্র।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ