শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকৃতিতে মুক্ত করে দেয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে একাকি হাতিটিকে

আসিফুজ্জামান পৃথিল: [২] পাকিস্তানে হাতি নেই। কখনও ছিলোও না। বাংলাদেশের স্বাধীনতার আগে অবিভক্ত পাকিস্তানে বন্য হাতি ছিলো। কিন্তু মূল ভূখণ্ডে কখনই নয়। তবে একমাত্র ব্যতিক্রম কাভান। সে বিশ্বের নি:সঙ্গতম হাতি। কারণ পাকিস্তানে সে ছাড়া আর কোনও হাতি নেই। বিবিসি

[৩] কাভানের গল্পটি অন্যরকম। তার জন্ম শ্রীলঙ্কায়। সেখানকার একটি হাতি এতিমখানাই ছিলো তার আবাসস্থল। তামিল বিদ্রোহ দমনে শ্রীলঙ্কান সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিলো, তাতে পূর্ণ সমর্থন ছিলো পাকিস্তানের। এর কৃতজ্ঞতায় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে উপহার হিসেবে কাভানকে দেয় কলম্বো। এক্সপ্রেস ট্রিবিউন

[৪] জেনারেল জিয়ার কন্যা জয়ান জিয়া ভারতীয় চলচিত্র হাতি মেরে সাথি দেখে একটি হাতি পাবার বায়না ধরে। তখনই কাভানকে জোগাড় করেন জেনারেল জিয়া। অবশ্য তা নিজের বাগিতে রাখতে চেয়েছিলো জায়ান। তার বাবা জানান, এই হাতি পাকিস্তান সরকারের সম্পত্তি। এরপর থেকেই তার আবাস ছিলো ইসলামাবাদ চিড়িয়াখানা।

[৫] ৩৭ বছর কাভান এমন এক দেশে বাস করেছে, যে দেশে সে ছাড়া আর কোনও হাতি ছিলো না। মজার ব্যাপার হলো এতো ছোট বেলায় সে পাকিস্তানে এসেছে, সে কখনই কোনও হাতি দেখেনি। প্রানী অধিকারকর্মীদের মতে, পৃথিবীতে সে ছাড়া আরও হাতি আছে সেটিই হয়তো জানে না কাভান।
[৬] প্রাণী অধিকারকর্মীদের দাবীর মুখে কাভানকে বন্য পরিবেশে ছেড়ে দেয়া হচ্ছে। এজন্য তাকে কম্বোডিয়ায় নেয়া হয়েছে। রোববার একটি বনে পা রাখবে কাভান। সেখানে হয়তো সঙ্গীও খুঁজে নেবে। সমাপ্তি ঘটবে তার একাকী জীবনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়