শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছেন নবদম্পতি। অতিথিরা আসছেন, দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ আশীর্বাদ করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।

এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে অবাক করার ঘটনা ঘটল তখনই যখন কেউ বরের হাতে তুলে দিলেন একে-৪৭। না, কাউকে খুন করতে বা আঘাত করতে নয়। বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়েছে।

শুনতে অবাক লাগলেও এমনটা কিন্তু সত্যিই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে-৪৭ রাইফেল। তবে আশ্চর্যের বিষয় হলো এতে বর না কনে-কেউই অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে নেটিজেনদের অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অনেকেই এতে অবাক হয়েছেন। কেউ আবার মজাও করেন। তবে বেশিরভাগই এই ঘটনার সমালোচনা করেছেন। জাগোনিউজ

https://twitter.com/i/status/1331649159569362944

  • সর্বশেষ
  • জনপ্রিয়