শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিপক্ষে গেলে ঘাড় মটকাবেই, পোলাপান কিন্তু বিচ্ছু মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি

ফজলুল বারী : সাঈদীর গল্পটা আবার পড়ুন। সাঈদী গেছেন লন্ডনে। অনেক ওয়াজ মাহফিলের প্রোগ্রাম। এসব প্রোগ্রামে পাউন্ডে টিকেট কেটে ঢুকতে হয়। তাই বিলাতের ট্যুর মানেই সাঈদীর অনেক রোজগার। কিন্তু সমস্যা তৈরি করলো সেখানকার টিভি চ্যানেল ফোর। তারা সাঈদীর একটি ভিডিও নিয়ে রিপোর্ট করে প্রশ্ন তুললো, এই বিপজ্জনক লোকটাকে বিলাতে ঢুকতে দিয়েছে কে? কক্সবাজারের এক মাহফিলে সাঈদী বলেছিলেন, ইরাকে সৈন্য পাঠিয়েছে ব্রিটেন। কাজেই যেখানেই ব্রিটিশ পাবে, প্রতিশোধ নাও। যেখানে আমেরিকান পাবে, প্রতিশোধ নাও। এর আগে সাঈদীর আমেরিকা যাওয়া নিষিদ্ধ হয়েছে।

চ্যানেল ফোরের রিপোর্টের পর ব্রিটিশ পুলিশ গেলো বিলাতের বাঙালি ব্যক্তিত্ব আমিন আলীর কাছে। তার কাছে পরামর্শ চাইলো সাঈদীকে ধরে তারা আমেরিকার হাতে তুলে দেবে কিনা।

লন্ডনের বিখ্যাত রেডফোর্ট রেস্টুরেন্টের মালিক আমিন আলী তাদের বললেন, এভাবে সাঈদীকে গ্রেপ্তার করে তুলে দিতে গেলে আন্তর্জাতিক মিডিয়ার নিউজে সে হিরো হয়ে যাবে। এর চাইতে আমরা তাকে খবর পাঠাই, তোমাকে ধরার চিন্তা করা হচ্ছে। তখন ভীরু সাঈদী এমনি এমনি চলে যাবে। তাই হলো, খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিলাতের সব মাহফিল বাতিল করে সাঈদী চলে যান ঢাকায়। আর কোনোদিন বিলাতে তার যাওয়া হয়নি। এখন তো তিনি স্থায়ীভাবে থাকছেন জেলখানায়। সেখানে আমৃত্যু থাকতে হবে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে। এভাবে খবর পাঠানোর পর সব মাহফিল বাতিল করে মালয়েশিয়ায় চলে যান যুদ্ধাপরাধী রাজাকার সাঈদি ভক্ত আজহারী। আবার তাকে কারা বাজারজাত করছে এ নিয়ে তদন্ত হতে পারে।

মামুনুল হককে দৌড়ের উপর রাখা শুরু হয়েছে। তাদের বুঝিয়ে দিতে হবে, কীভাবে বাংলাদেশ চলবে তা ঠিক হয়েছে মুক্তিযুদ্ধে। তাদের রাজাকার আব্বুরা ১৬ ডিসেম্বর না পালালে তখনই গণপিটুনিতে নিহত হতেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিপক্ষে গেলে ঘাড় মটকাবেই। পোলাপান কিন্তু বিচ্ছু মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়