শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরের হিমেল হাওয়ায় ফরিদপুরে বাড়ছে শীতের তীব্রতা

হারুন-অর-রশীদ: [২] উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করার পর হঠাৎ করে ফরিদপুরে শীতের তীব্রতা বেড়েছে। এতে স্বাভাবিক কাজকর্মে কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

[৩] ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। সকালের দিকে পথঘাট কুঁয়াশার চাঁদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

[৪] ফরিদপুর শহরের চা দোকানি শুকুর মিয়া বলেন, ‘শীতের কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। সকাল ৯ টা বাজলেও সূর্যের দেখা নেই। এতে শীত আরও বেড়েছে।’

[৫] সালথা উপজেলার খোয়াড় গ্রামের কৃষক সেলিম রানা বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যেতে পারছি না। শীতের সাথে সাথে হালকা বাতাসে শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। এজন্য অনেক বেলা পর্যন্ত বাড়িতেই বসে থাকতে হচ্ছে।’

[৬] এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ছিন্নমূল ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাত ও দিনের বিভিন্ন সময় কম্বল বিতরণ করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়