শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মাসেতুর ৩৯তম স্প্যান বসছে আজ

তাপসী রাবেয়া: [২]মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর খুঁটিতে সেতুর এই স্প্যানটি বসিয়ে দিলে দৃশ্যমান হবে ৫ দশমিক ৮৫ কিলোমিটার। স্প্যান বসানো বাকি থাকবে আর মাত্র দুইটি।

[৩] সেতু কর্তৃপক্ষ বলছে, ১৫ ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান দুইটি বসিয়ে দেওয়া হবে। এরপর দৃশ্যমান হবে পুরো পদ্মাসেতু।

[৪]এ ব্যাপারে পদ্মাসেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, মূল নদীর মধ্যেই বসবে বাকি ৩টি স্প্যান। এর মধ্যে একটি বসবে শুক্রবার দুপুরে।

[৫]এরই মধ্যে কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে তোলা হয়েছে ৩৯ তম স্প্যান। সকালে এটি রওয়ানা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ১০ ও ১১ নম্বর খুঁটির কাছে আসবে । এরপর শুরু হবে বসানোর পক্রিয়া। গত সপ্তাহে বসেছিল ৩৮তম স্প্যান।

[৬]এদিকে নির্মাণ প্রক্রিয়ার তত্ত্বাবধায়করা জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারি মাস থেকে পদ্মাসেতুর সড়কপথের কাজ দ্রুত এগিয়ে নিতে কাজ করবেন তারা। দুটি দল রোডওয়ে স্লাব স্প্যানের উপর জয়েন্ট দেওয়ার কাজ করছে। ইতোমধ্যেই, প্রায় আড়াই কিলোমিটার সড়কপথ ও তিন কিলোমিটার রেলপথেল কাজ শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়