শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউজিসিতে প্রথম নারী অধ্যাপক নির্বাচিত হলেন ড. হাসিনা খান

শরীফ শাওন: [২] দেশের খ্যাতিমান গবেষক ড. হাসিনা খান দুই বছরের জন্য ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি অধ্যাপক নির্বাচন কমিটি’ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

[৩] বৃহস্পতিবার ইউজিসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।

[৫] নীতিমালা অনুযায়ী, একজন ইউজিসি অধ্যাপক তার পছন্দানুযায়ী যেকোনও বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক সর্বোচ্চ যে সুযোগ সুবিধাপ্রাপ্ত হন, ইউজিসি অধ্যাপকরাও একই সুযোগ সুবিধা পান।

[৬] ইউজিসি প্রফেসরশিপ প্রবর্তনের পর প্রথম বারের মতো একজন নারী গবেষককে মনোনয়ন দেওয়া হলো। অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়