শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় অনলাইনে পণ্য কিনতে গিয়ে পেলেন কাভার্ট ভ্যান ভর্তি ইট ও জুট কাপড়

রায়হান আলী: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ী তারিকুল ইসলাম। পৌর শহরের শ্যামলীপাড়ার জিহাদ ইলেকট্রনিকস এর মালিক তিনি।

[৩] কম দামে ভালো মানের ইলেক্ট্রনিক ফ্যান ও মটর কেনার আশায় অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে মোবাইলে কথা বলেন সেই প্রতিষ্ঠানের সাথে। পরে চট্টগ্রামের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ফরিদা কালার এর মালিক সাইফুল ইসলাম এর সাথে ১৬ লাখ ৬০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য কেনার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইলেক্ট্রনিক পণ্যের কাভার্ট ভ্যান দোকানে পৌঁছানোর পর অনলাইনে উত্তরা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন টাকা পরিশোধ করতে হবে।

[৪] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম থেকে একটি কাভার্ট ভ্যান উল্লাপাড়ায় পৌঁছায় পরে উত্তরা ব্যাংকের মাধ্যমে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করেন ব্যবসায়ী তারিকুল ইসলাম। পরবর্তী যখন কাভার্ট ভ্যানের পণ্যের বক্স গুলো নামানো হয়,তখন সন্দেহ হলে বক্স গুলো খুলে দেখা যায় সবগুলো বক্সে ইট এবং জুট কাপড় রয়েছে।

[৫] তখন দোকানের মালিক তরিকুল দ্রুত উত্তরা ব্যাংকে গিয়ে অনলাইনের পাঠানো টাকা চট্টগ্রামের ব্যাবসায়ী যাতে তুলতে না পারে সে জন্য প্রতারণার বিষয়টি ব্যাংক কতৃপক্ষকে আবহিত করে।

[৬] এদিকে কাভার্ট ভ্যানের ড্রাইভার মাছুম জানায় চিটাগাং রোড সিমরাইল ট্রাক স্টান্ড থেকে রাত দুটায় ১৭হাজার টাকা ভাড়ায় উল্লাপাড়া পৌছে দেবার জন্য কার্টুনগুলো তার কাভর্ট ভ্যানে তুলে দেয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ