শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে যৌন নিপীড়নের দায়ে কলেজছাত্রের ৪০ বছর জেল

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ায় অনলাইনে যৌন নিপীড়নের আলোচিত ঘটনার মূল হোতাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিবিসি জানায়, চ্যাটরুমে যৌনতাপূর্ণ ভিডিও ছড়িয়ে দেয়ার একটি গ্রুপ পরিচালনা করতেন সাজাপ্রাপ্ত চো জু-বিন। মেয়েদের সঙ্গে প্রতারণা করে ওসব ভিডিও সংগ্রহ করা হতো।

টাকার বিনিময়ে টেলিগ্রাম অ্যাপের চ্যাটরুমটির সদস্য হতো মানুষ। অন্তত ১০ হাজার মানুষ সেটি ব্যবহার করতেন। এর জন্য তাদের প্রত্যেককে ব্যয় করতে হয়েছিল এক হাজার ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা লক্ষাধিক টাকা।

১৬ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েসহ ৭৪ জনের যৌনতাপূর্ণ ভিডিও ওই চ্যাটরুমে ছড়িয়ে দেয়া হয়েছিল। বৃহস্পতিবার সিউলের একটি জেলা আদালত জানায়, অভিযুক্ত ব্যক্তি ব্যাপকভাবে যৌনতাপূর্ণ কনটেন্ট বিতরণ করেছিল। অনেক ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে ও হুমকি দিয়ে এসব আপত্তিজনক কনটেন্ট তৈরি করেছিলেন তিনি।

বলা হয়, যৌন নিপীড়ন থেকে শিশুদের রক্ষায় আইন লঙ্ঘন করেছিলেন চো। এসব আপত্তিকর ভিডিও বিক্রি করে তিনি অর্থ কামাই করতেন।অনলাইনে যৌন নিপীড়নের এ ঘটনায় দক্ষিণ কোরিয়া জুড়ে আলোচনা তৈরি করে। শুরুতে ২৫ বছর বয়সী কলেজ শিক্ষার্থী চো’র নাম প্রকাশ করেনি পুলিশ। তার নাম প্রকাশ করতে দেশটির ৫০ লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করে। যার জেরে প্রকাশ করে দেয়া হয় চোর পরিচয়।

  • সর্বশেষ