শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার দ্বিতীয় ঢেউয়ের আগেই বিপর্যস্ত শিশুরা

শাহীন খন্দকার : [২] দেশের হাসপাতালগুলোতে চলতি মাসের শুরু থেকেই বাড়ছে করোনা শিশু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু ও শীতকালীন ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা।

[৩] রাজধানীর শেরে বাংলা নগর শিশু হাসপাতালে দেড় বছর বয়সের আরাধনা। ছোট্ট শরীরে দানা বেঁধেছে মহামারি করোনা। আরাধনার মা জানান, দুদিন আগে পরীক্ষা করা হয়েছিল। তখন তার করোনা ছিল না।

[৪] ঢাকা শিশু হাসপাতালে করোনা ইউনিটে শয্যা সংখ্যা ২০টি হলেও বর্তমানে, পজেটিভ রোগীর সংখ্যা ১৬। এ ছাড়া অক্টোবর মাসে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ছিল যেখানে ৪৩ জন সেখানে চলতি মাসের ২১ দিনেই পজেটিভ রোগী ৬৮ জন। শীত বাড়লে সংকট আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা।

[৫] ঢাকা শিশু হাসপাতালের এই চিকিৎসক জানান, মাঝখানে করোনা রোগীর সংখ্যা অনেক কমে এসেছিল। প্রায় অর্ধেক বেড-ই ফাকা থাকত। এখন আবার রোগী বাড়ছে। বেডের চেয়ে রোগীর সংখ্যা বেশি।

[৬] এদিকে, হাসপাতালে প্রতিদিনই বাড়ছে জ্বর, কাশি, ঠান্ডাসহ ভাইরাসজনিত শিশু রোগীর সংখ্যা। শিশুর করোনা পজেটিভের দায় অভিভাবকরা এড়াতে পারেন না। শিশু হাসপাতালের চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার।

[৭] করোনার পাশাপাশি শীতকালীন ভাইরাসজনিত সমস্যায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা তাদের। তাই অভিভাবকরা শীতকালীন সাধারণ রোগের ব্যাপারে সচেতন হলেই অনেক বড় বড় রোগের সংক্রমণের হাত থেকে শিশুদের রক্ষা করা সম্ভব। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়